নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
রোববার দুপুরে রাজানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ আহ্বান জানান দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
এ সময় তিনি অভিযোগ করেন, সারাদেশে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার ও নিপীড়ন করছে সরকার।
এছাড়া, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ধানমণ্ডিসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর বিএনপি।
গ্রেপ্তারি পরোয়ানা তুলে নেয়ার পাশাপাশি সকল মামলা প্রত্যহারের দাবিও জানান নেতা-কর্মীরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: