ভারতকে সবকিছু বিলিয়ে দেয়ার মানসিকতার কারণেই সুন্দরবনের ক্ষতি হবে জেনেও রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সরকার অনড়— এমন অভিযোগ বিএনপি ও বিএনপি সমর্থিত পেশাজীবীদের।
সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি সমর্থিত প্রকৌশলীদের সংগঠন অ্যাবের গোলটেবিল আলোচনায় পেশাজীবীরা রামপাল প্রকল্প নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন।
তারা বলেন, এ প্রকল্প থেকে ভারতই বেশি লাভবান হবে। সুন্দরবন বাঁচাতেই কয়লাভিত্তিক এ বিদ্যুৎ কেন্দ্রটি অন্য কোথাও সরিয়ে নেয়া উচিত।
সুন্দরবনের অদূরে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিপক্ষে এরইমধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিএনপি।
বিভিন্ন সভা-সমাবেশে এ বিষয়ে সচেতনতামূলক বক্তব্যও দিচ্ছেন দলটির নেতারা।
ওই আলোচনায় প্রধান অতিথির ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি বিদ্যুৎ কেন্দ্র নির্মানের বিপক্ষে নয়; তবে তা হতে হবে সুন্দরবন থেকে নিরাপদ দূরত্বে।
এ বিষয়ে ভারতের প্রভাবে প্রভাবিত হওয়ার অভিযোগ তুলে দেশের স্বার্থের কথা ভাবতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।