বিএনপিকে নিশ্চিহ্নে এক এগারোর ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে—এ অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রয়াত নেতা হান্নান শাহ'র শোক সভায় এ অভিযোগ করেন তারা।
বর্তমান সরকারকে এক এগারোর সরকারের ধারাবাহিকতার ফসল বলেও উল্লেখ করেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়।
এ সময় তিনি অভিযোগ করেন, আবারও পাঁচ জানুয়ারির মতো পাতানো নির্বাচন করে ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইছে সরকার।
সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির সঙ্গে আলোচনায় বসতে আবারও সরকারের প্রতি আহ্বান জানান নেতারা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: