আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দপ্তর উপ-কমিটির কার্যক্রম বিভাগীয় পর্যায়ে আলাদা আলাদাভাবে সমন্বয় করতে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব দেয়া হয়েছে।
মঙ্গলবার ধানমন্ডি কার্যালয়ে রাজশাহী বিভাগের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাপতির বক্তব্যে রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন জানান, সম্মেলনে তৃণমূল থেকে যারা কাউন্সিলর ও ডেলিগেট হয়ে আসবেন তাদের যথাযথ সম্মান দিতে হবে।
সভায় বক্তারা জানান, রাজশাহী বিভাগের ৯টি সাংগঠনিক জেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদকদের সমন্বয় করে কাউন্সিলর ও ডেলিগেটদের দাওয়াতপত্র পাঠানো হবে।
রাজশাহী বিভাগে মোট কাউন্সিলর ৮১৫ জন। আওয়ামী লীগের এবারের সম্মেলনে মোট কাউন্সিলর ৬৫৭০ জন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: