রাজনীতি

বিএনপি নিজেরাই জনবিচ্ছিন্ন: হানিফ

মাহবুবউল আলম হানিফ
মাহবুবউল আলম হানিফ

জনগণের বিরুদ্ধে কর্মসূচি দিয়ে বিএনপি নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা।

তারা বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলকে নিঃশেষ করার রাজনীতিতে বিশ্বাস করে না।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ অভিযোগ করেন, বিএনপি-জামাতের ষড়যন্ত্র চলছে।

দলের সম্মেলন অনুষ্ঠানে বাইরের কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে সেদিকে নজর রাখার নির্দেশ দেন তিনি।

আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে সম্মেলন প্রস্তুতির দপ্তর উপ কমিটি সভা করে শুক্রবার সকালে দলের ধানমন্ডি কার্যালয়ে।

কমিটির আহ্বায়ক, সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের জানান, সভানেত্রীর ওপর দলের প্রতিটি নেতাকর্মীর আস্থা রয়েছে— তিনিই ঠিক করবেন সবকিছু।

এসময় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বিএনপির নেতাদের বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, বিএনপি নিজেরাই নিজেদের জনবিচ্ছিন্ন করেছে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ দলভাঙার রাজনীতি করে না।

হানিফ অভিযোগ করেন, বিএনপি-জামাতের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাই কোনো অনুপ্রবেশকারী যেন সম্মেলন অনুষ্ঠানে না আসতে পারে সেজন্য সতর্ক থাকতে হবে।

প্রত্যেক জেলা থেকে কাউন্সিলর, ডেলিগেট বাছাই করতে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের আলাদা করে দায়িত্ব দেয়া হয়েছে। এবার কাউন্সিলরদের পাশাপাশি ডেলিগেটদের জন্যও আলাদা তালিকা থাকছে বলে জানান আওয়ামী লীগ নেতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ