এবারের দুর্গা পূজায় পূজামণ্ডপের সংখ্যা বৃদ্ধিই প্রমাণ করে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
হানিফ বলেন, ক্ষমতার লোভে যারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের কঠোর হস্তে দমন করা হচ্ছে।
আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সকল ধর্মের মানুষ যাতে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন সেই চেষ্টা করে যাচ্ছে সরকার বলেও জানান এই আওয়ামী লীগ নেতা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: