রাজনীতি

বিএনপি তাকিয়ে আছে যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বর্তমানে আওয়ামী লীগের এখন প্রকাশ্য কোনো শত্রু নেই—তবে গোপন শত্রু রয়েছে, তারা যেন দলটির সম্মেলনে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে রজধানীর ধানমন্ডিতে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির বৈঠকে শেষে এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ভারতের ওপর হতাশ হয়ে বিএনপি এখন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে তাকিয়ে আছে।

বিএনপি বিরোধীদল হিসেবে কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে এ কথা উল্লেখ করে কাদের বলেন, তারা ভারতের ওপর হতাশ এখন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে তাকিয়ে আছে।

দেশের জনগণের প্রতি তাদের কোনো আস্থা নেই– তবে শেখ হাসিনার শক্তির উৎস এ দেশের জনগণ বলে জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, গোপন তৎপরতা তাদের বন্ধ হয়ে গেছে, এটা মনে করার কারণ নেই। কারণ, এ ধরনের বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সমাবেশ সেটা ভালোভাবে হবে, এটা কি আমাদের শত্রুরা চাইবে? চাইবে না। এই গোপন শত্রু সাম্প্রদায়িক উগ্রবাদীদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

আগামী ১২ অক্টোবরের মধ্যে দলের ব্যানার ও বিলবোর্ড ছাড়া বাকিগুলো নামিয়ে ফেলার নির্দেশ দেন কাদের।

তিনি বলেন, সম্মেলনসংক্রান্ত তোরণ, দেয়াললেখা, পোস্টার বিলবোর্ড ও ব্যানারে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্য এবং প্রয়াত জাতীয় নেতৃবৃন্দ ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করা যাবে না।

ওবায়দুল কাদের বলেন, সম্মেলন উপলক্ষে শৃঙ্খলাভঙ্গে অভিযুক্ত অনেককে নেত্রী ক্ষমা করেছেন— কিন্তু এটাকে স্থায়ী ক্ষমা মনে করার কারণ নেই।

ক্ষমা করেছেন যেন আপনি ওই শৃঙ্খলাভঙ্গের পুনরাবৃত্তি না ঘটান আর এই মুহূর্তে কেউ যদি শৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে তাকে কিন্তু শাস্তি পেতে হবে বলে জানান তিনি।

মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির আহ্বায়ক জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির সদস্যসচিব মির্জা আজম, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ