রাজনীতি

সোহেলকে কারাগারে পাঠানোয় উদ্বেগ প্রকাশ, ফখরুলের

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলকে কারাগারে পাঠানোয় উদ্বেগ প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার এক বিবৃতিতে তিনি বলেন, সরকারের লাগামহীন মিথ্যাচার এবং দাম্ভিকতায় বিএনপিসহ দেশের সব বিরোধীদল ও সাধারণ মানুষ আজ অসহায় হয়ে পড়েছেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপিকে ধ্বংস করে দেশে এক ব্যক্তির শাসন কায়েম করতে সব পর্যায়ের নেতা–কর্মীদের কারারুদ্ধ করা হচ্ছে। এরইশিকার হলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব উন নবী খান সোহেল। এসব অন্যায়-অত্যাচার আর দুর্বিনীত শাসনের হাত থেকে রেহাই পেতে দলমত-নির্বিশেষে সবার সোচ্চার হওয়ার বিকল্প নেই।

বিএনপির মহাসচিব বলেন, সরকারবিরোধী দলের কর্মী ও নেতাদের নামে বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

মিথ্যা মামলাগুলোতে আইন আদালতের প্রতি সম্মান দেখিয়ে নেতা-কর্মীরা আদালতে আত্মসমর্পণ করলেও তাদের জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে দেয়ার ঘটনা এখন সরকার রেওয়াজে পরিণত করে ফেলেছে বলে মন্তব্য করেন তিনি।

দেশের মানুষের কাছে সম্মানিত হিসেবে বিবেচিত রাজনীতিকদের সম্মান ক্ষুণ্ণ করে তাদের মিথ্যা অভিযোগে আটক, রাজনৈতিকভাবে হেনস্তা এবং কারাগারে পাঠানোর মাধ্যমে সরকারের বিরুদ্ধে কথা বলার অধিকারকে বাধাগ্রস্ত করা সুস্থ রাজনীতির পরিচয় নয়।

আলাদা এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কারাগারে অসুস্থ হয়ে পড়ার পরও তাকে চিকিৎসায় অবহেলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক বিবৃতিতে এ বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘রিজভীর মতো জাতীয় নেতা কারাগারে ভীষণ অসুস্থ হলেও তাকে সুচিকিৎসা দিতে কর্তৃপক্ষের চরম অবহেলায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’

তিনি রিজভীকে সুচিকিৎসা দেয়া এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ