রাজনীতি

বিএনপি বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হয়েছে: আ’লীগ

আ’লীগ
আ’লীগ

বিচারহীনতার যে সংস্কৃতি বিএনপি চালু করেছিল আওয়ামী লীগ সরকার তা থেকে দেশকে বের করে এনেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা।

রোববার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভায় এসব কথা বলেন তারা।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় অপরাধী যেই দলেরই হোক না কেন তার বিচার করা হবে।

সকালে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক যৌথ সভার আয়োজন করে। দলের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সেজন্য কাউন্সিলে নেতা কর্মীদের সতর্ক হয়ে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা।

দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সরকার চেষ্টা করছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, অপরাধী যে দলেরই হোক না কেন তার বিচার হবে।

এবারের কাউন্সিলের মাধ্যমে যে নতুন নেতৃত্ব আসবে তাদের সামনে বড় চ্যালেঞ্জ হবে জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে দলের জয় নিশ্চিত করার জন্য কাজ করা হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ