বিএনপির সাংগঠনিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে সরকার মিথ্যা মামলায় দলের নেতাকর্মীদের জেলে পাঠাচ্ছেন বলে অভিযোগ করেছিন দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।
সোমবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সামসুজ্জামান দুদু বলেন, পারস্পারিক শ্রদ্ধাবোধের রাজনীতির বিপরীতে প্রতিহিংসার পথে হাঁটছে সরকার।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আটককৃত সকল নেতাকর্মীদের মুক্তি দাবি করেন তিনি। এছাড়া সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের বিষয়ে বিএনপি কাজ করছে বলেও জানান বিএনপির এ নেতা।
এদিকে, বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকারের অপশাসনে দেশ এখন ধংসের দ্বারপ্রান্তে চলে গেছে।
বিএনপির নেতাকর্মীদের হয়রানি করা ছাড়াও সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণের মাধ্যমে সরকার নিজেদের ক্ষমতাকে দির্ঘস্থায়ী করার পায়তারা করছে বলেও মন্তব্য করেন তিনি।
সমালোচনার পথ বন্ধ করতেই বেসরকারী উন্নয়ন সংস্থা গুলোকে নিয়ন্ত্রণে আইন করা হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
এ সময় দলের আভ্যন্তরীণ ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব।