রাজনীতি

চীনের বিনিয়োগে আরো এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ: আ’ লীগ

আওয়ামী লীগ
আওয়ামী লীগ

বাংলাদেশে চীনের জন্য ব্যাপক বিনিয়োগের ক্ষেত্র তৈরি করে দিতে পারলে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পথে বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগসহ ১৪ দলের নেতারা। নেতারা বলেন, প্রবৃদ্ধির হার বাড়াতে হলে চীনের সহযোগিতার বিকল্প নেই।

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো গভীর করতে চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সফরকে আর্শীবাদ হিসেবে দেখছেন আওয়ামী লীগ নেতারা। চীনের সহযোগিতা ছাড়া বাংলাদেশকে মধ্যম ও উন্নত দেশে পরিণত করা সম্ভব নয় বলে মনে করেন দলটির সভাপতিমন্ডলীর সদস্য নূহ উল আলম লেনিন।

পদ্মাসেতু, মেট্রোরেলসহ সরকারের চলমান অবকাঠামো ছাড়াও আরো বড় প্রকল্প হাতে নিতে চীনের প্রেসিডেন্টের এই সফর সরকারকে উৎসাহিত করবে বলেও জানান দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

চীনের সঙ্গে শুধু বিনিয়োগের চুক্তি করলেই হবে না, তা যেনো সঠিকভাবে বাস্তবায়ন করা হয় সেদিকে নজর দিতেও সরকারের প্রতি আহবান জানিয়েছেন ১৪ দলের অন্যতম শরীক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।

শি চিন পিংয়ের এই সফরের মাধ্যমে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয় বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক উন্নয়নও ত্বরান্বিত করবে বলে জানান, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু।

চীনে বাংলাদেশের পণ্য রপ্তানির যে বাজার সৃষ্টি হবে তা সঠিকভাবে কাজে লাগানোরও পরামর্শ দেন ১৪ দলের এ নেতা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ