রাজনীতি

বিদেশি নয় খালেদা জিয়াকে জনগণের কাছে যাওয়ার পরামর্শ হানিফের

মাহবুবউল আলম হানিফ
মাহবুবউল আলম হানিফ

বিদেশিদের কাছে ধর্না না দিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

শনিবার সকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এ কথা তিনি বলেন।

খালেদা জিয়া চীনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে সরকারের বিরুদ্ধে নালিশ দিয়েছেন বলে জানান তিনি।

বারবার তিনি এভাবে বিদেশে কাছে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন মন্তব্য করেন হানিফ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় পৌঁছেছে উল্লেখ করে হানিফ বলেন, এদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে বিএনপি-জামাত জোট আর পাকিস্তানের ষড়যন্ত্র এখনো থেমে নেই।

পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে মারার দায়মুক্তি খালেদা জিয়াকে এখনো দেয়নি দেশের মানুষ।

তিনি আরো বলেন, বিদেশি প্রভুদের কাছে নালিশ দিয়ে কোনো লাভ হবে না বিএনপি নেত্রীর।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ