রাজনীতি

পরিবর্তন আনতেই আ’ লীগের কাউন্সিলে যাবে বিএনপি

মোয়াজ্জেম হোসেন আলাল
মোয়াজ্জেম হোসেন আলাল

শেষ পর্যন্ত আওয়ামী লীগের কাউন্সিলে যোগ দিচ্ছে বিএনপি তবে কারা যাবেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার দেশ টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিএনপির চেয়ারপারসন ও মহাসচিব দুই জনের মধ্যে যেকোনো একজন বা তাদের প্রতিনিধি যোগ দেবেন এতে। তবে সব সিদ্ধান্তই নেয়া হবে দলীয় ফোরামে।

আর রাত পোহালেই শুরু হচ্ছে আওয়ামী লীগের সম্মেলন। সবারই এখন কৌতুহল রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এনে বিএনপি আওয়ামী লীগের কাউন্সিলে যাবে কি-না?

এ বিষয়ে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, প্রতিহিংসার রাজনীতির সংস্কৃতির পরিবর্তন আনতেই আওয়ামী লীগের কাউন্সিলে যাবে বিএনপি।

তবে বিএনপির যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করলেও কারা যাবেন তা স্পষ্ট করেন নি বিএনপির এ নেতা।

আওয়ামী লীগের সম্মেলনে বিএনপির যোগদানের মধ্য দিয়ে দুই দলের বৈরী সম্পর্কের বরফ গলবে বলেই মনে করেন দলটির যুগ্ম মহাসচিব।

এদিকে, ক্ষমতার লড়াই আর রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বরাবরই বৈরী সম্পর্ক নিয়ে পথ চলেছে বাংলাদেশের দুইটি জনপ্রিয় দল আওয়ামীলীগ ও বিএনপি। নিজেদের ২০তম জাতীয় সম্মেলনে অন্যান্য দলের মতো বিএনপিকেও আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ।

এর আগে বিএনপির কাউন্সিলে আমন্ত্রণ জানাল আওয়ামী লীগ যোগ দেয়নি।

এসব কিছুর পরও বিএনপির চেয়ারপাসন ও মহাসচিবকে আমন্ত্রণ জানানোর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের কাউন্সিলে তারা যাবেন কি-না এমন প্রশ্নে বলা হয়েছিল দলীয় ফোরামে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ