রাজনীতি

আওয়ামী লীগের ২০তম সম্মেলন

আ’ লীগের সম্মেলন
আ’ লীগের সম্মেলন

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী দলটির এর আগের সম্মেলনগুলো বাঙালি জাতির জন্যসও ছিল গুরুত্বপূর্ণ।

প্রথম সম্মেলন: ২৩ ও ২৪ জুন ১৯৪৯; সভাপতি: মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক: শামসুল হক।

দ্বিতীয় সম্মেলন: ১৪ থেকে ১৬ নভেম্বর ১৯৫৩; সভাপতি: মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক: শেখ মুজিবুর রহমান।

তৃতীয় সম্মেলন: ২১ থেকে ২৩ সেপ্টেম্বর ১৯৫৫; সভাপতি: মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক: শেখ মুজিবুর রহমান।

চতুর্থ সম্মেলন: ৭ ও ৮ ফেব্রুয়ারি ১৯৫৭; সভাপতি: মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক: শেখ মুজিবুর রহমান।

বিশেষ সম্মেলন: ১৩ ও ১৪ জুন ১৯৫৭; সভাপতি: মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক: শেখ মুজিবুর রহমান। সভাপতি পদত্যাগ করে ন্যাপ গঠন করলে ভারপ্রাপ্ত সভাপতি হন মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ।

পঞ্চম সম্মেলন: ৬ ও ৮ মার্চ ১৯৬৪; সভাপতি: মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ, সাধারণ সম্পাদক: শেখ মুজিবুর রহমান।

ষষ্ঠ সম্মেলন: ১৮ থেকে ২০ মার্চ, ১৯৬৬; সভাপতি: শেখ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক: তাজউদ্দীন আহমদ।

সপ্তম সম্মেলন: ১৯ আগস্ট, ১৯৬৭; সভাপতি: শেখ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক: তাজউদ্দীন আহমদ।

অষ্টম সম্মেলন: ৪ জুন, ১৯৭০; সভাপতি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক: তাজউদ্দীন আহমদ।

নবম সম্মেলন: ৭ ও ৮ এপ্রিল, ১৯৭২; সভাপতি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক: জিল্লুর রহমান।

দশম সম্মেলন: ১৮ থেকে ২০ জানুয়ারি, ১৯৭৪; সভাপতি: এ এইচ এম কামারুজ্জামান, সাধারণ সম্পাদক: জিল্লুর রহমান।

১১তম সম্মেলন: ৩ ও ৪ এপ্রিল, ১৯৭৭; আহ্বায়ক: সৈয়দা জোহরা তাজউদ্দীন। তবে, এর আগে ১৯৭৬ সালে দল পুনরুজ্জীবনের পর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মহিউদ্দিন আহমেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দা সাজেদা চৌধুরী দায়িত্ব পালন করেন।

১২তম সম্মেলন: ৩ থেকে ৫ মার্চ, ১৯৭৮; সভাপতি: আবদুল মালেক উকিল, সাধারণ সম্পাদক: আবদুর রাজ্জাক।

১৩তম সম্মেলন: ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি, ১৯৮১; সভাপতি: শেখ হাসিনা, সাধারণ সম্পাদক: আবদুর রাজ্জাক। রাজ্জাক বহিষ্কৃত হলে সৈয়দা সাজেদা চৌধুরী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন।

১৪তম সম্মেলন: ১ থেকে ৩ জানুয়ারি, ১৯৮৭; সভাপতি: শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক: সৈয়দা সাজেদা চৌধুরী।

১৫তম সম্মেলন: ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, ১৯৯২; সভাপতি: শেখ হাসিনা, সাধারণ সম্পাদক: জিল্লুর রহমান।

১৬তম সম্মেলন: ৬ ও ৭ মে, ১৯৯৭; সভাপতি: শেখ হাসিনা, সাধারণ সম্পাদক: জিল্লুর রহমান।

১৭তম সম্মেলন: ২৬ ডিসেম্বর, ২০০২; সভাপতি: শেখ হাসিনা, সাধারণ সম্পাদক: আবদুল জলিল।

১৮তম সম্মেলন: ২৪ জুলাই ২০০৯; সভাপতি: শেখ হাসিনা, সাধারণ সম্পাদক: সৈয়দ আশরাফুল ইসলাম।

১৯তম সম্মেলন: ২৯ ডিসেম্বর, ২০১২; সভাপতি: শেখ হাসিনা, সাধারণ সম্পাদক: সৈয়দ আশরাফুল ইসলাম।

১৯৫৭ সালে চতুর্থ সম্মেলনটি বাদে সব সম্মেলনই হয়েছিল ঢাকায়, চতুর্থ সম্মেলন হয় টাঙ্গাইলের কাগমারীতে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ