আওয়ামী লীগের কাউন্সিলে বিএনপি না যাওয়ার সিদ্ধান্ত সঠিক—তারা সম্মেলনে যাওয়ার মতো কোনো পরিবেশ তৈরি করেনি বলে মন্তব্য করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
গণতান্ত্রিক পরিবেশ থাকলে যাওয়া যেত–এ কথা উল্লেখ করে রিজভী বলেন, যেখানে বিএনপির চেয়ারপারসনকে আক্রমণ করে বক্তব্য দেয়া হয় সেখানে কিভাবে যাওয়া যায়। নেতাকর্মীদের গুম-খুন ও মিথ্যা মামলা দিয়ে নির্যাতন অব্যাহত থাকায় আওয়ামী লীগের কাউন্সিলে বিএনপি যায়নি বলে মন্তব্য করে দলের গণতান্ত্রিক পরিবেশ না থাকা আরো একটি কারণ। বিএনপির কাউন্সিলে আওয়ামী লীগ আসেনি।
রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সরকার যে ভাবে বিএনপির নেতাকর্মীদের গুম-খুন ও মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করছে এরকম পরিবেশে মেরুদণ্ড নিয়ে তাদের কাউন্সিলে উপস্থিত হওয়া যায়।
তিনি আরো বলেন, সরকার দেশে সর্বক্ষেত্রে লেলিহান চালাচ্ছে—তারা জনগণের প্রতিনিধি নয় নিজেদেরকে জমিদার মনে করে—তারা গোটা রাজধানীকে দখল করে অবৈধভাবে কাউন্সিল করছে।
বিএনপির এ নেতা বলেন, বিএনপির কাউন্সিলে সরকার বিভিন্ন ভাবে বাধা দিয়েছে। রাস্তায় রাস্তায় নেতাকর্মীদের আসতে বাধা দিয়েছে। কাউন্সিলের অনুমতি দিয়েছে দুই/তিনদিন আগে। যেন সকলের মনে একটা সন্দেহ জাগে বিএনপি কাউন্সিল করতে পারবে কিনা। আমাদের ব্যানার পোস্টার লাগাতে দেয়নি।
সংবাদ সম্মলনে মাহমুদুর রহমান, মাহমুদুর রহমান মান্না, মেয়র অধ্যাপক এম এ মান্নান, হাবিব উন নবী খান সোহেলের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি করেন রিজভী।