জাতীয় কাউন্সিলের মাধ্যমে সঠিক নেতৃত্বে বাছাই করে আওয়ামী লীগ সকল দলের অংশগ্রহণের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় পার্টির- জাপা নেতারা।
রোববার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার।
এ সময় নেতারা বলেন, দেশে প্রাদেশিক সরকার গঠিত না হলে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।
এ সময় নেতারা অভিযোগ করেন, জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালীন উপজেলা পরিষদ গঠিত হলেও পরবর্তী সরকারগুলো ষড়যন্ত্রের মাধ্যমে তা বাতিল করে দেয়।
আগামী নির্বাচনে জাতীয় পার্টি যাতে ক্ষমতায় আসে সেজন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: