রাজনীতি

আওয়ামী লীগের সম্মেলন

সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আলীগে কাউন্সিল
আলীগে কাউন্সিল

আওয়ামী লীগের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সাধারণ সম্পাদক হয়েছেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর নতুন সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম; সভাপতিমণ্ডলীর আরো সদস্য: আব্দুর রাজ্জাক, নুরুল ইসলাম নাহিদ, ফারুক খান, এমএ মান্নান খান, রমেশ চন্দ্র সেন; নতুন যুগ্মসাধারণ সম্পাদক আব্দুর রহমান, বাকি সদস্য: মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচনে জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে কাউন্সিল অধিবেশনের সমাপনী সভা শেষ। অনুমোদিত হয়েছে দলের ঘোষণাপত্র ও সংশোধিত গঠনতন্ত্র; সভাপতিমণ্ডলীর সদস্য ১৯ জন, যুগ্মসম্পাদক ৪ জন, সাংগঠনিক সম্পাদক ৮ জন, নির্বাহী কমিটির সদস্য ৮১ জন। স্থানীয় নেতাদের বক্তৃতায় নতুন নেতৃত্বে তাদের আগ্রহের কেন্দ্রে রয়েছেন সজীব ওয়াজেদ জয়।

কাউন্সিলে পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে আওয়ামী লীগ।

রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মেলনের দ্বিতীয় দিন দলীয় প্রধান শেখ হাসিনা বর্তমান কমিটি বিলুপ্তির ঘোষণা করার পরপরই নির্বাচনী অধিবেশন শুরু হয়। সৈয়দা সাজেদা চৌধুরী সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন।

নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন সভাপতি পদে আর কোনো নাম প্রস্তাব না পাওয়ায় শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি হিসেবে ঘোষণা করেন।

দলীয় নেতারা আগে থেকেই বলে আসছেন নতুন কমিটিতে সভাপতি পদে শেখ হাসিনার বিকল্প নেই। তবে সকালে ভাষণে শেখ হাসিনা থাকতে থাকতেই নতুন নেতৃত্ব বেছে নেয়ার আহ্বান জানান।

ওই সময় কাউন্সিলর-পর্যবেক্ষকরা হৈ হট্টগোল শুরু করেন তখন শেখ হাসিনা বলেন, আমি আওয়ামী লীগের সঙ্গেই থাকব, যে পদেই থাকি না কেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ