রাজনীতি

শেখ হাসিনা-ওবায়দুল কাদেরকে ফখরুলের শুভেচ্ছা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পুনরায় নির্বাচিত ও ওবায়দুল কাদের দলটির নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কাজ করবেন।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে দলের সভাপতি হিসেবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম ঘোষণার পর এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দেন মির্জা ফখরুল।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ পেয়েছিল বিএনপি। আমন্ত্রণপত্র পাওয়ার পর ফখরুল সাংবাদিকদের বলেছিলেন, একে অন্যের আমন্ত্রণ রক্ষা করার মধ্যদিয়ে ‘ইতিবাচক রাজনীতি’র ধারা শক্তিশালী হবে। পরদিন শুক্রবার দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন এক অনুষ্ঠানে বলেন, ‘বিএনপির সম্মেলনে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো সত্ত্বেও তারা আসেনি। কিন্তু বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। সেই প্রমাণ আওয়ামী লীগের সম্মেলনের দিন আবারো দেবে। আমরা যাব।

তবে আওয়ামী লীগের সম্মেলনে যায়নি বিএনপি।

আওয়ামী লীগের কাউন্সিলে বিএনপি না যাওয়ার সিদ্ধান্ত সঠিক—তারা সম্মেলনে যাওয়ার মতো কোনো পরিবেশ তৈরি করেনি বলে মন্তব্য করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

গণতান্ত্রিক পরিবেশ থাকলে যাওয়া যেত–এ কথা উল্লেখ করে রিজভী বলেন, যেখানে বিএনপির চেয়ারপারসনকে আক্রমণ করে বক্তব্য দেয়া হয় সেখানে কিভাবে যাওয়া যায়। নেতাকর্মীদের গুম-খুন ও মিথ্যা মামলা দিয়ে নির্যাতন অব্যাহত থাকায় আওয়ামী লীগের কাউন্সিলে বিএনপি যায়নি বলে মন্তব্য করে দলের গণতান্ত্রিক পরিবেশ না থাকা আরো একটি কারণ। বিএনপির কাউন্সিলে আওয়ামী লীগ আসেনি।

রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ