বিএনপিকে ক্ষমতায় আসতে না দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে জয়ী হতে নিজেদের মধ্যকার ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে নেতা-কর্মীদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।
এ সময় আওয়ামী লীগের সম্মেলনে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে ক্ষমতায় আসতে না দেয়ার বিষয়ে যে বক্তব্য দেন তার সমালোচনা করেন মির্জা ফখরুল।
বিএনপিকে দমনে সরকার উঠে পড়ে লেগেছে বলে আবারো অভিযোগ করেন ফখরুল।
জনগণের অধিকার আদায়ে দলীয় এবং জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলেও জানান বিএনপির মহাসচিব।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: