রাজনীতি

আ’লীগের সম্পাদকমণ্ডলীর ২২ সদস্যদের নাম ঘোষণা

আওয়ামী লীগ
আওয়ামী লীগ

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সম্পাদকমণ্ডলীর ২২ সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নবনিযুক্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব নাম ঘোষণা করেন। তবে আরও কয়েকজনের নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়।

সম্পাদকমণ্ডলীর ২২ সদস্য হলেন অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক টিপু মুন্সি, আইন বিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুদীপ রায় নন্দী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান (গোলাপ), ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাছান মাহমুদ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুননাহার চাঁপা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবদুছ ছাত্তার,।

শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া এবং সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বিএম মোজাম্মেল, মিসবাহ উদ্দিন সিরাজ, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আবু সাঈদ আল মাহমুদ, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম ও মহিবুল হাসান চৌধুরী।

গঠনতন্ত্র অনুসারে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ৮১ জন সদস্য করা হয়েছে।

গত রোববার আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অষ্টমবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের।

কাউন্সিলররা শেখ হাসিনাকে কার্যনির্বাহী সংসদের বাকি ৭৯ সদস্যকে নির্বাচনের দায়িত্ব দিলে তিনি ১৯ জনের মধ্যে ১৪ জন সভাপতিমণ্ডলীর সদস্য, কোষাধ্যক্ষ ও চারজন যুগ্ম সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে সভাপতিমণ্ডলীর সদস্য।

ওইদিন নির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, অ্যাডভোকেট সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সৈয়দ আশরাফুল ইসলাম, পীষুষ কান্তি ভট্টাচার্য, নুরুল ইসলাম নাহিদ, রমেশ চন্দ্র সেন, ড. আব্দুর রাজ্জাক, কর্নেল (অব.) ফারুক খান ও অ্যাডভোকেট আব্দুল মান্নান। যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন- মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান। কোষাধ্যক্ষ পদে পুনর্নির্বাচিত হন এইচ এন আশিকুর রহমান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ