রাজনীতি

দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন নেতাদের মনোনয়ন নয়: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

যেসব নেতাকর্মীদের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে তাদের আগামী নির্বাচনে মনোনয়ন দেয়া হবে না জানিয়েছেন নব নিযুক্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ কথা বলেন তিনি।

সভায় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সম্পাদকমণ্ডলীর ২২ সদস্যদের নাম ঘোষণা করেছেন তিনি।

সম্পাদকমণ্ডলীর ২২ সদস্য হলেন অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক টিপু মুন্সি, আইন বিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুদীপ রায় নন্দী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান (গোলাপ), ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাছান মাহমুদ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুননাহার চাঁপা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবদুছ ছাত্তার,।

শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া এবং সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বিএম মোজাম্মেল, মিসবাহ উদ্দিন সিরাজ, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আবু সাঈদ আল মাহমুদ, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম ও মহিবুল হাসান চৌধুরী।

গঠনতন্ত্র অনুসারে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ৮১ জন সদস্য করা হয়েছে।

গত রোববার কাউন্সিলরদের উপস্থিতিতেই ২১ সদস্যের নাম ঘোষণা হয়ে গেছে। ওই সময় দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ