সজীব ওয়াজেদ জয়ই ভবিষ্যৎ নেতা উল্লেখ করে আওয়ামী লীগের নবনিযুক্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তার ইচ্ছার বিরুদ্ধে পদ দেয়া ঠিক হবে না।
বুধবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে সম্পাকদমণ্ডলীর সভা শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার যোগাযো তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ই আগামীর নেতা বলে মন্তব্য করেন তিনি।
এ সময় পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত না হওয়া পর্যন্ত কোন নেতাকে কেন্দ্রীয় কমিটি থেকে বাদ দেয়া হয়েছে বলে খবর প্রকাশ না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, গঠনতন্ত্র অনুযায়ী আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদকের সংখ্যা একশ'র মধ্যে সামীবদ্ধ থাকবে— এ বিষয়ে বৈঠকে সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে।
নানা আয়োজনে ৩ নভেম্বর জেলহত্যা ও জাতীয় চারনেতা হত্যা দিবস পালন করা হবে জানিয়ে সড়কমন্ত্রী বলেন, বৈঠকে জেলহত্যা দিবস উদযাপন উপলক্ষে কর্মসূচি চূড়ান্ত হয়েছে।