রাজনীতি

আগামী জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই হবে: কাদের

বিএনপি হতাশাগ্রস্ত একটি দল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

আগামী জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এদিকে, বৃহস্পতিবার সকালে বিএনপি হতাশাগ্রস্ত একটি দল, ঘরে বসে সংবাদ সম্মেলনের মধ্যে তাদের কাজ সীমাবদ্ধ জনগণের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেন তিনি।

পরে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা সেতুমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের কাদের বলেন, আগমী জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই হবে। নির্বাচন নিয়ে সংবিধানে যে পদ্ধতির কথা বলা আছে এই পদ্ধতেই নির্বাচন হবে।

আগামী ডিসেম্বরে তিস্তা চুক্তির বিষয়ে সমাধান আসতে পারে বলে জানান সেতুমন্ত্রী।

বাংলাদেশের দিক থেকে এ নিয়ে কোনো জটিলতা নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ডিসেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তার বিষয়টি গুরুত্ব পাবে।

বৈঠকের বিস্তারিত তুলে ধরে কাদের বলেন, সীমান্ত চুক্তি ও ছিটমহল হস্তান্তরের মধ্যদিয়ে দু'দেশের মধ্যের দেয়াল ভেঙে গেছে— পরস্পরের প্রতি বর্তমানে যে আস্থা তৈরি হয়েছে উভয়েই তা ধরে রাখতে চায়।

এরমধ্য দিয়ে অমীমাংসিত বিষয়গুলোরও সমাধান হবে বলে ওবায়দুল কাদের আশা প্রকাশ করেন।

আওয়ামী লীগের এ নবনিযুক্ত সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন করা নির্বাচন কমিশনের দায়িত্ব আওয়ামী লীগের নয়।

তিনি বলেন, দলের চ্যালেঞ্জ হলো আগামী নির্বাচনকে সামনে রেখে পার্টিকে আরো গতিময় করা, স্মার্টার করা এবং ছোটখাট যে সমস্যাগুলো আছে, ইন্টারনাল ডিসিপ্লিন ফিরিয়ে এনে দলকে সুসংগঠিত করে নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নেয়া।

সরকার এবার অত্যন্ত শক্তিশালী—এ কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমরা শক্তিশালী সরকারের পাশাপাশি শক্তিশালী দলও গড়ে তুলবো।

নির্বাচন নিয়ে দলটির সঙ্গে আলোচনার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, বিএনপি বিরোধীদলের যোগ্যতাও হারিয়েছে।

বিএনপিই আলোচনার পথ বন্ধ করে দিয়েছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ না করে আন্দোলনের নামে জ্বালাও-পোড়াওয়ের পথ বেছে নিয়েছে তারা।

এ সময় শিগগিরই তিস্তার পানি সমস্যার সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এর আগে সকালে বিএনপি হতাশাগ্রস্ত একটি দল, ঘরে বসে সংবাদ সম্মেলনের মধ্যে তাদের কাজ সীমাবদ্ধ জনগণের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেন কাদের।

সকালে বনানী কবরস্থানে পঁচাত্তরের ১৫ আগস্ট ঘাতকদের হাতে নিহত বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের কাউন্সিলে গণতন্ত্র বা কোনো অর্জন নেই—বিএনপির এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে—এটা আগে প্রমাণ করুক। বিএনপির মধ্যেই কোনো গণতন্ত্র নেই, অথচ তারা আবার গণতন্ত্রের কথা বলে। আওয়ামী লীগ সুশৃঙ্খল, বৃহৎ একটি দল।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের কাউন্সিলে সম্পূর্ণ গণতন্ত্র মেনে নেতা নির্বাচিত করা হয়েছে। কাউন্সিল নিয়ে জনগণের যথেষ্ট আগ্রহ ছিল।’

এর আগে পঁচাত্তরের ১৫ আগস্ট ঘাতকদের হাতে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতারা। এ সময় তারা প্রতিটি কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে দেন। শ্রদ্ধা শেষে সুরা ফাতেহা পাঠ করে মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বেগম মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, ফারুক খান, আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও এনামুল হক শামীম, সংস্কৃতি–বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদসহ নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ