রাজনীতি

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আলোচনায় বসতেই হবে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাজনৈতিক সংকট নিরসন এবং সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য বিএনপিসহ অন্যান্য বিরোধীদলের সঙ্গে সরকারকে আলোচনায় বসতেই হবে এর কোনও বিকল্প নেই- এ মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য সরকারকে চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন- দেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপিকে বাদ দিয়ে রাজনীতি সম্ভব নয়; সংকট নিরসনে বিরোধীদলগুলোর সঙ্গে সরকারকে আলোচনায় বসতে হবে।

ইতালীয় নাগরিক হত্যাকাণ্ডের মামলায় বিএনপি নেতার নামে অভিযোগপত্র দেয়ার বিষয়েও কথা বলেন তিনি।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় রিজভী বলেন, ২০১৪ সালের পাঁচ জানুয়ারির নির্বাচন দেশে-বিদেশে প্রশ্নবিদ্ধ হয়েছে।

জনগণ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের জন্য অপেক্ষায় আছে মন্তব্য করে রিজভী বলেন, পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনেই হতে হবে।

এছাড়া, তিনি অভিযোগ করেন ইতালীয় নাগরিক তাবেলা সিজার হত্যা নিয়ে র্যা ব-পুলিশের বিপরীতমুখী বক্তব্যে প্রমাণিত হয় ওই ঘটনায় বিএনপি নেতাদের ফাঁসানোর চেষ্টা চলছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ