রাজনীতি

গণভবনে আ’লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম বৈঠক

আওয়ামী লীগ
আওয়ামী লীগ

আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম বৈঠক- শুক্রবার সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত হচ্ছে। এ বৈঠকে সভাপতিত্ব করছেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রথম বৈঠকে দলের সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম ছাড়া বাকি সদস্যরা উপস্থিত রয়েছেন।

দুপুরে সৈয়দ আশরাফ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। তিনি ১৫ দিনের জন্য ছুটি থাকবেন এরইমধ্যে প্রধানমন্ত্রী তার ছুটি অনুমোদনও করেছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর মোট সদস্য ১৯ জন। এরমধ্যে সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পদাধিকারবলে সভাপতিমণ্ডলীর সদস্য। ২৩ অক্টোবর ১৭ জন সদস্যের মধ্যে জাতীয় কাউন্সিলে ১৪ জনকে সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত করা হয়। এখন পর্যন্ত সভাপতিমণ্ডলীর তিনটি পদ খালি আছে।

জানা গেছে, এ বৈঠকে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বাকি ৩৮টি পদে কারা থাকবেন সে নিয়ে আলোচনা হতে পারে, আর এ বৈঠকের পর যেকোনো সময় আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কার্যকরী কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ শেষ হবে।

গত ২৬ অক্টোবর দলের সম্পাদকমণ্ডলীর ২২ জন সদস্যের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওইদিন তিনি বলেন, কেন্দ্রীয় কমিটির সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে— দলের সভাপতিমণ্ডলীর সদস্যরা নাম চূড়ান্ত করবেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির আকার এবারের কাউন্সিলে বাড়ানো হয়েছে। আটটি পদ বাড়ানোর পর কমিটির মোট সদস্য এখন ৮১ জন। কাউন্সিলের দিন ২১ জনের এবং এরপর ২৬ অক্টোবর আরো ২২ জন সদস্যের নাম ঘোষণা করা হয়। এখনো ৩৮টি পদে কারও নাম ঘোষণা করা হয়নি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ