রাজনীতি

আবারো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি বিএনপির

ফখরুল- আব্বাস- গয়েশ্বর
ফখরুল- আব্বাস- গয়েশ্বর

আবারো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি জানিয়েছে বিএনপি—শনিবার রাজধানীতে এক সভায় নেতারা বলেন, এখনও দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল।

দলের নেতারা বলেন, তারা যে কোনো সময় জাতীয় নির্বাচনে যেতে প্রস্তুত— এজন্য সবার মতামত নিয়ে নির্বাচন কমিশন-ইসি পুনর্গঠনেরও দাবি জানান বিএনপি নেতারা।

আগামী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর বিএনপির যৌথসভায় বক্তব্য রাখেন দলের মহাসচিবসহ সিনিয়র নেতারা।

রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনের এ সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বিএনপিকে নিয়মতান্ত্রিক রাজনীতির চর্চা করতে দিচ্ছে না সরকার।

বিএনপিকে নিয়ে আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে মন্তব্য করেছেন তারও জবাব দেন তিনি।

দলের সিনিয়র নেতা মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় কথা বলেন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে।

বিএনপি যে কোনো সময় নির্বাচনে যেতে প্রস্তুত জানিয়ে তারা দাবি করেন, দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের।

দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ