রাজনীতি

আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি শনিবার ঘোষণা করা হয়েছে—এছাড়া দলটির উপদেষ্টা পরিষদ, সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার/পৌরসভা ও ইউনিয়নের মনোনয়ন বোর্ডের সদস্যদের নামও ঘোষণা করা হয়েছে।

শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।

আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা, উপদেষ্টা পরিষদ: ডা. এসএ মালেক, আবুল মাল আবদুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আলহাজ্ব মো. ইসহাক মিঞা, অ্যাডভোকেট মো. রহমত আলী, এইচ টি ইমাম, ড. মশিউর রহমান, প্রফেসর ড. আলাউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, রাজীউদ্দিন আহমেদ রাজু, ড.মহীউদ্দীন খান আলমগীর, ব্যারিস্টার শফিক আহমেদ।

সৈয়দ আবু নসর অ্যাডভোকেট, শ্রী সতীশ চন্দ্র রায়, প্রফেসর ড. আব্দুল খালেক, প্রফেসর ডা. রুহুল হক, কাজী আকরাম উদ্দীন, অ্যাড. সৈয়দ রেজাউর রহমান, ড. অনুপম সেন, প্রফেসর ড. হামিদা বানু, প্রফেসর ড. মো. হোসেন মনসুর, অধ্যাপিকা সুলতানা শফি, এএফএস ফখরুল ইসলাম মুন্সী, অ্যাম্বেসেডর জমির, গোলাম মওলা নকশাবন্দি, ড. মির্জা এম এ জলিল. ড. প্রণব কুমার বড়ুয়া, মে.জে. আব্দুল হাফিজ মল্লিক পি. এস. সি (অব.), প্রফেসর ড. সাইদুর রহমান খান, ড. গওহর রিজভী, প্রফেসর খন্দকার বজলুল হক, মো. রশিদুল আলম, স্থপতি ইয়াফেস ওসমান, কাজী সিরাজুল ইসলাম, মকবুল হোসেন, চৌধুরী খালেকুজ্জামান। মন্নুজান সুফিয়ান।

পূর্ণাঙ্গ কমিটিতে তিনটি সভাপতিমণ্ডলীর সদস্য ও চারটি সম্পাদকমণ্ডলীর পদ ফাঁকা রাখা হয়েছে।

গতকাল রাতে গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় দলটির কমিটি চূড়ান্ত করা হয়।

সম্মেলনের দুই দিন পর দলের নবনিযুক্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্পাদকমণ্ডলীর ২৭ সদস্যেরর মধ্যে ২২ জনের নাম ঘোষণা করেন।

গতকাল নতুন সভাপতিমণ্ডলীর বৈঠকের পর সাধারণ সম্পাদক বলেন, নতুন পূর্ণাঙ্গ কমিটির সবার নাম চূড়ান্ত এবং এতে কিছু নতুন মুখ থাকছেন।

আজ -শনিবার বিকেলে আওয়ামী লীগের পক্ষ থেকে ইমেইলে নতুন পূর্ণাঙ্গ কমিটি নাম গণমাধ্যামে পাঠানো হয়। ৩৮ সদস্যেলর উপদেষ্টা পরিষদ, ১১ সদস্যেনর সংসদীয় বোর্ড, ১৯ সদস্যেমর স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন বোর্ডও ঘোষণা হয়।

নতুন সম্পাদকমণ্ডলীর ২২ জনের সঙ্গে বন ও পরিবেশ সম্পাদক পদে দেলোয়ার হোসেন এবং উপ-প্রচার সম্পাদক পদে আমিনুল ইসলামের নাম রয়েছে।

কার্যনির্বাহী সদস্যর ২৮ জন। এর মধ্যেভ শীর্ষে রয়েছেন আবুল হাসনাত আব্দুল্লাহর নাম। তারপরেই রয়েছেন মমতাজ উদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও কামরুল ইসলাম।

এ মাসের ২২ ও ২৩ তারিখে জাকজমকপূর্ণ ভাবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যোনে ক্ষমতাসীন দলের কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে অষ্টমবারের মতো দলের সভানেত্রী পুনর্নির্বাচিত হন শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক হন ওবায়দুল কাদের।

সম্মেলনের পরপরই ১৯ সদস্যের সভাপতিমণ্ডলীর মধ্যে ১৬ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। সভাপতিমণ্ডলীর সদস্য- সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নূরুল ইসলাম নাহিদ, ড. আবদুর রাজ্জাক, ফারুক খান, আবদুল মান্নান খান, রমেশ চন্দ্র সেন, পিযুষ কান্তি ভট্টাচার্য এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠকে অংশগ্রহণ করেন।

কোষাধক্ষ্য: এইচ এন আশিকুর রহমান।

সভাপতিমণ্ডলীর পদে রয়েছেন সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। যিনি গতকাল লন্ডনে গেছেন অসুস্থ স্ত্রীকে দেখতে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ