রাজনীতি

গণতন্ত্র পুনরুদ্ধারে আপোষ নয়: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণতন্ত্র পুনরুদ্ধারে কোনো আপোষ নয়— অধিকার আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভাষা সৈনিক অলি আহাদ স্মরণে গণসংস্কৃতি দলের আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন।

সরকার গণতান্ত্রিক সব সম্ভাবনা নষ্ট করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সংকট উত্তরণে তরুণদের এগিয়ে আসতে হবে। কোনো রকমের জবাবদিহিতা ছাড়াই একের পর এক মানুষ হত্যা করা হচ্ছে। এতে অপরাধীরা আইনী অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

চলমান রাজনীতিতে জাতিকে নিঃশেষ করা হচ্ছে বলেও এ সময় মন্তব্য করেন বিএনপির এ মহাসচিব।

এদিকে, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহল কবির রিজভী বলেন, সরকার আগের মতো ইউপি নির্বাচনেও ভোট গ্রহণের নামে কেন্দ্র দখল ও ভোট জালিয়াতির মহোৎসব চালাচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ