রাজনীতি

শৃঙ্খলা ভঙ্গ করে ভাবমূর্তি নষ্ট হতে দেয়া হবে না

আওয়ামী লীগ
আওয়ামী লীগ

নিজেদের সংশোধন করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা বলেন, শৃঙ্খলা ভঙ্গ করে দল ও সরকারের ভাবমূর্তি নষ্ট হতে দেবে না। সোমবার রাজধানীতে জেলহত্যা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন।

এ সময় ৭ নভেম্বর সিপাহী বিপ্লবের নামে বিএনপি-জামাত মাঠে নামলে তাদের প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন দলটির নেতারা।

৩ নভেম্বর জেল হত্যা দিবস সফল করতে ঢাকা মহানগর উত্তর আয়োজিত বর্ধিত সভায় জাতীয় ৪ নেতা হত্যায় জড়িত প্রকৃত খুনিদের দ্রুত বিচারের দাবী জানান আওয়ামী লীগ নেতারা। খুনীরা এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রে তৎপর বলেও জানান তারা।

এসময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের, নিজেদের সংশোধন করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে নেতা-কর্মীদের আহবান জানান। দল ও সরকারের সুনাম কেউ যেনো নষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার নির্দেশ দেন তিনি।

একই অনুষ্ঠানে সিপাহী বিপ্লবের নামে ৭ নভেম্বর বিএনপি-জামাতের কোনো কর্মসূচি সফল করতে দেয়া হবেনা বলে জানান আওয়ামী লীগের আরেক নেতা মাহবুব-উল-আলম হানিফ।

এদিকে, ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রচার ও প্রকশান সম্পাদক ড. হাছান মাহমুদ, বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ