রাজনীতি

নির্বাচনের নামে বোমাবাজী–কেন্দ্র দখলের মহড়া চলছে: এরশাদ

হুসেইন মুহম্মদ এরশাদ
হুসেইন মুহম্মদ এরশাদ

আগামী জাতীয় নির্বাচনে কে অংশগ্রহণ করবে আর কে করবে না তা দেখার বিষয় নয় জাতীয় পার্টি- জাপা নির্বাচনে ছিল এবং সামনের নির্বাচনেও অংশ নেবে জানিয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

মঙ্গলবার সকালে জাতীয় যুব দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সারাদেশে নির্বাচনের নামে বোমাবাজী ও ভোটকেন্দ্র দখলের মহড়া চলছে—এমন পরিস্থিতিতে নির্বাচনে যাওয়া অনর্থক বলেও মন্তব্য করেন এরশাদ।

তবে আগামী জাতীয় নির্বাচনে কেউ অংশ না নিলেও জাতীয় পার্টি থাকবে বলে জানান হুসেইন মুহম্মদ এরশাদ।

আগামী নির্বাচনে অংশ নিতে দলের নেতাকর্মীদের প্রস্তুতি নিতেও আহবান জানান তিনি।

জাতীয় যুব দিবস উপলক্ষে সকালে রাজধানীর কাকরাইলের প্রধান কার্যালয়ে র্যা লি ও সংক্ষিপ্ত সভার আয়োজন করে জাতীয় পার্টি।

এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন— যুব দিবস উপলক্ষে বক্তব্য রাখেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ