সরকারের মধ্যে আওয়ামী লীগ যেন হারিয়ে না যায় সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার বিকেলে জেলহত্যা দিবস উপলক্ষে এক আলোচনায় এ কথা বলেন তিনি।
কাদের বলেন, দলের যেসব জনপ্রতিনিধি অতীতে খারাপ আচরণ করেছে জনগণের কাছে তাদের ক্ষমা চেয়ে শুদ্ধি অর্জন করতে হবে—তা না হলে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকারের গতিশীলতা যেমন ধরে রাখতে হবে তেমনি দলকেও শক্তিশালী করতে হবে।
এদিকে, আগামী ৭ নভেম্বর সাধারণ সিপাহীদের হত্যা করা হয়েছিল উল্লেখ করে ওইদিন ‘বিপ্লব দিবস’ পালন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নেতারা।
আগামী ৩ নভেম্বর জেলহত্যা দিবসের কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
১৯৭৫ এর ৭ নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিক, কর্মকর্তাদের হত্যা করা হয়েছিল উল্লেখ করে এ সময় নেতারা বলেন, ওই দিনটিকে 'বিপ্লব ও সংহতি দিবস' হিসাবে পালন করতে দেয়া হবে না দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও রাজ্জাক।
সকালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে ওবায়দুল কাদের মতবিনিময় করেন।
এদিকে, সকালে ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে 'বাংলাদেশের নষ্ট সময় চলছে' বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাব দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
এ সময় তিনি বলেন, জিয়াউর রহমানই রাজনীতিকে কঠিন ও কুটিল করে তুলেছিল আর আওয়ামী লীগ রাজনীতিকে শুদ্ধ করেছে।