আগামী ৭ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়ে সরকার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সুযোগ করে দিবে বলে প্রত্যাশা করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে এরইমধ্যে সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে।
সরকার সমাবেশের অনুমতি দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা থেকে সরে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এছাড়া সমাবেশের অনুমতি নিয়ে সরকার এখনো পর্যন্ত নেতিবাচক কোনো মন্তব্য করেনি বলেও মত দেন মির্জা ফখরুল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: