সৈনিক হত্যা দিবস কখনো বিপ্লব দিবস হতে পারে না অভিযোগ আওয়ামী লীগ নেতারা বলেন, ৭ নভেম্বর এদেশের ইতিহাসে কলঙ্কময় দিন।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় প্রসঙ্গে নেতারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রিতী নষ্ট ও এসব ঘটনায় উস্কানির জন্য তারা বিএনপিকে দায়ী করেন।
জেলহত্যা দিবস স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে এক আলোচনা সভায় আওয়ামী লীগ নেতারা আরো বলেন, বিপ্লব হয় আদর্শ থেকে। কোন আদর্শ নিয়ে ৭ নভেম্বর বিপ্লব দিবস, এমন প্রশ্ন তাদের।
২০০১ নির্বাচন পরবর্তী সহিসংতার চিত্র তুলে ধরে নেতারা বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির মদদেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পায়তারা চলছে।
নাসিরগনরের ঘটনার সঙ্গে জড়িতদের কেউ রেহাই পাবে না জানিয়ে আওয়ামী লীগ নেতারা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
কোনো উস্কানি ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রিতী যেন কেউ নষ্ট করতে না পারে সেজন্য দলের নেতাকর্মীদের সজাগ থাকারও আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা।