রাজনীতি

নাসিরনগরের হামলায় বিএনপি-জামাতের ইন্ধন রয়েছে: হাছান

হাছান মাহমুদ
হাছান মাহমুদ

নাসিরনগরের হিন্দু বাড়িঘড় ও মন্দিরে হামলায় বিএনপি-জামাতের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

সোমবার জাতীয় প্রেসক্লাবে সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়— গুপ্তহত্যা, বিদেশি নাগরিক, পুরোহিত, পাদ্রী হত্যা আর নাসিরনগরের হামলা একই সূত্রে গাঁথা বলেও জানান হাছান মাহমুদ।

৭ নভেম্বর এদেশে বিপ্লব হয়নি— এদিন মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট, ৩ নভেম্বর হত্যাকাণ্ডের সঙ্গে যেমন জিয়াউর রহমান জড়িত তেমনি ৭ নভেম্বর সৈনিকদের হত্যা করে জিয়া ক্ষমতা দখল করে।

হাছান মাহমুদ আরো বলেন, নাসিরনগরের হিন্দুদের বাড়িঘড়ে হামলায় বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবিও ভাঙচুর করা হয়েছে। ফলে এটা স্পষ্ট এ হামলার পেছনে বিএনপি-জামাতের ইন্ধন রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ