সাত নভেম্বরের ইতিহাসকে সরকার বিকৃতভাবে উপস্থাপন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
সরকার ৭ নভেম্বরের ষড়যন্ত্র থেকে বেরিয়ে ৮ নভেম্বর সমাবেশ করার অনুমতি দেবে বলে আশা করেন মির্জা ফখরুল।
পরে সকাল ১১টায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিতি ছিলেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: