যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে বিএনপির শিক্ষা নেয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রসঙ্গে টেনে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে বৃহস্পতিবার সকালে দলটির ধানমণ্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের নির্বাচনের পরিপ্রেক্ষিতে বিএনপি নেতাদের বক্তব্য দায়িত্বহীনতার পরিচয়— উল্লেখ করে হানিফ বলেন, অন্য কোনো দেশে নির্বাচন হলেই ষড়যন্ত্রের চক্রে ঘুরপাক খায় বিএনপি। হতাশা থেকেই তারা এমনটি করছে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলায় আওয়ামী লীগের কেউ জড়িত কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জড়িত কেউই রেহাই পাবে না।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি জানান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশী অভিবাসীদের স্বার্থরক্ষায় সর্বাত্মক প্রয়াস চালাবে সরকার।