রাজনীতি

নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেবে বিএনপি

নজরুল ইসলাম খান
নজরুল ইসলাম খান

নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে শিগগিরই আনুষ্ঠানিক প্রস্তাব দেবে বিএনপি— বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার রাজধানীর শিশু কল্যান কনফারেন্স লাউন্সে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সকল পক্ষের মতামতের ভিত্তিতে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, বর্তমান নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু, অবাধ নির্বাচন অনুষ্ঠান কোনোভাবেই সম্ভব নয়।

তিনি বলেন, এ নির্বাচন কমিশনের ভিত্তি অসৎ। তারা এও বলছেন, নির্দলীয় সরকারের অধীনে ছাড়া নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে না।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আরেক আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিৎ করতে পারবে এমন নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দেয়া হবে।

দেশে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে উল্লেখ করে আরো একটি ৭ নভেম্বর দরকার বলেও মন্তব্য করেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ