ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগনরসহ দেশের বিভিন্ন স্থানে সকল সাম্প্রদায়িক হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতারা জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
শনিবার রাজধানীতে আয়োজিত পৃথক অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন।
বিএনপি নেতারা বলেন, সরকারের এমপি-মন্ত্রীদের কোন্দলের ফলেই এ হামলার ঘটনা ঘটছে।
আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন চলেঅ এজন্য তারা সরকারের পদত্যাগের দাবিও জানান।
এ ধরনের হামলা-নির্যাতন বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: