রাজনীতি

সারাদেশে কাল বিএনপির বিক্ষোভ, নোংরা খেলায় মেতেছে সরকার

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

৭ নভেম্বর উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি না দেয়ায় আগামীকাল ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দেন।

আজ- রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপি ডিএমপির কাছে সমাবেশের অনুমতি চায় না পেয়ে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

সমাবেশের অনুমতি দেয়া নিয়ে সরকার নোংরা রসিকতা করেছে বলে তীব্র সমালোচনা করে মির্জা ফকরুল বলেন, সাংবিধানিক অধিকার হরণের মাধ্যমে গণতন্ত্র হত্যা করছে সরকার।

৭ নভেম্বর উপলক্ষে প্রথমে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চায় বিএনপি। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সমাবেশের অনুমতি নাকচ করে দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি। এরপরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৮ নভেম্বর সমাবেশের অনুমতি চেয়ে পুনরায় আবেদন করে দলটি। এতেও বাধা আসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে।

অতপর ৮ নভেম্বর সংবাদ সম্মেলন করে তৃতীয়বারের মত ১৩ নভেম্বর আবারো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। ঘোষণার কিছুক্ষণ পরেই ২৭টি শর্তে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ডিএমপি আলোচনা সভার অনুমতি দিলেও তা প্রত্যাখ্যান করে ১৩ তারিখেই সমাবেশের অনুমতি চেয়ে আসছিল দলটি।

শেষ পর্যন্ত ১৩ তারিখেও অনুমতি না পেয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এর প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব।

নিবন্ধিত একটি রাজনৈতিক দলকে সমাবেশের অনুমতি না দিয়ে সরকার সাংবিধানিক অধিকার হরণ করেছে বলে তীব্র সমালোচনা করেন তিনি।

সকল পক্ষের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনেরও দাবি জানান মির্জা ফখরুল।

এ সময় মওলানা আব্দুল হামিদ খান ভাসানির ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুইদিনের কর্মসূচিও ঘোষণা করেছে বিএনপি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ