সংবিধান অনুযায়ীই নির্বাচন কমিশনার-ইসি নিয়োগ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বনানী কবরস্থানে চলে গেছে।
মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জেলহত্যা দিবসের আলোচনা সভায় নাসিম এ কথা বলেন।
তিনি বলেন, এখন যারা গণতন্ত্রের কথা বলেন যেদিন সাংবিধানিকভাবে আত্মস্বীকৃত খুনিদের বৈধতা দেয়া হয়েছিল সেদিন তারা কোথায় ছিলেন।
চারদলীয় জোট সরকারের আমলের নির্যাতনের কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপির সাথে এখন আর জনগণ নেই।
সাহস থাকলে পুলিশি বাধা টপকে মাঠে নামুক বিএনপি—এ কথা উল্লেখ করে নাসিম বলেন, মিছিল করার সাহস নেই যাদের তারা আওয়ামী লীগের সাথে কিভাবে লড়াই করবে।
যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে বিএনপিকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়ে নাসিম বলেন, সেদেশে যদি প্রেসিডেন্ট সপদে বহাল থেকে নির্বাচন হতে পারে তাহলে এদেশে কেন হবে না।