রাজনীতি

নাসিরনগরে হামলায় আ’লীগ দায়ী: খন্দকার মোশাররফ

খন্দকার মোশাররফ হোসেন
খন্দকার মোশাররফ হোসেন

আওয়ামী লীগের স্থানীয় এমপি ও মন্ত্রীর অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাসিরনগরের সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের স্থানীয় নেতাদের মধ্যে সমস্যার কারণে হামলা ঘটনা ঘটলেও স্থানীয় বিএনপিপন্থি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।

চলমান সংখ্যালঘুদের ওপর যে কয়েকটি হামলার ঘটনা ঘটেছে তাতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত বলেও অভিমত দেন তিনি।

তিনি আরো বলেন, ভাসানীর আদর্শকে ধারণ করে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ