এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করতেই নির্বাচন কমিশন পূনর্গঠন প্রসঙ্গে বিএনপির প্রস্তাবকে নাকচ করেছে আওয়ামী লীগ— এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার রাজধানীর কচিকাঁচার মেলা মিলনায়তনে আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ তাদের নীল-নকশা বাস্তবায়ন করতেই এ প্রস্তাবকে প্রত্যাখান করেছে।
দেশে কোনো আইনের শাসন নেই উল্লেখ করে তিনি আরো বলেন, দলীয় স্বার্থেই আওয়ামী লীগ দেশে অরাজক পরিস্থিতি তৈরি করছে।
নির্বাচন কমিশন পূনর্গঠনে বিএনপির প্রস্তাবের পক্ষে জনমত গড়ে তোলারও আহ্বান জানান বিএনপির এ মহাসচিব।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: