নির্বাচনের সময় সেনা মোতায়নে সামরিক আইন জারি হয়না বরং সরকার চাইলে প্রতিরক্ষা বাহিনীকে রাষ্ট্রের বিভিন্ন কাজে লাগাতে পারে আর সরকারের উচিত নির্বাচন ও নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনার দ্বার খুলে দেয়া।
আগামী নির্বাচনকে সামনে রেখে নিরপেক্ষ ও সৎ নির্বাচন কমিশন গঠনে খালেদা জিয়ার প্রস্তাবনা নিয়ে বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ্য নেতারা এসব কথা বলেন।
নেতারা বলেন, সরকারের সদিচ্ছা থাকলেই সৎ ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সম্ভব। চলমান রাজনৈতিক সংকট নিরসনে দরকার সবদলের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন। আর গ্রহণেযোগ্য নির্বাচনের জন্য দরকার নিরেপক্ষ নির্বাচন কমিশন।
সরকার চাইলে নির্বাচেন সেনাবাহিনী ব্যবহার করতে পারে মত দেন জানান তারা।
এদিকে, রাজধানীতে অপর এক অনুষ্ঠানে বিএনপির নেতারা বলেন, ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন স্বাভাবিক ঘটনা, র্যা ব পুলিশ দিয়ে তা ঠেকানো সম্ভব নয়।
এছাড়া ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও সদিচ্ছা থাকলে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সম্ভব বলেও মন্তব্য করেন নেতারা।
বিকেলে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা জেলা বিএনপির প্রতিবাদ সভায় কেন্দ্রীয় নেতারা বলেন, ১৫ আগষ্ট খালেদার জিয়া জন্মদিন র্যা ব পুলিশ দিয়ে বন্ধ করা যাবে না।