রাজনীতি

প্রশাসক পদে যারা সফল তারাই অগ্রাধিকার পাবে

আওয়ামী লীগ
আওয়ামী লীগ

প্রশাসক পদে যারা সফল ছিলেন— জেলা পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন পাওয়ার ক্ষেত্রে তারাই অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ‘এক ব্যক্তি এক পদ’ বিষয়টিকে খুব গুরুত্ব দিচ্ছে দলটি আর স্থানীয় সরকার বিশেষজ্ঞদের মত, জনগণের প্রত্যক্ষ ভোট না থাকা আর একক দলের আধিপত্যের কারণে এ নির্বাচনের রাজনৈতিক গুরুত্ব কমে গেছে।

আগামী ২৮ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে জেলা পরিষদ নির্বাচন। ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধিরা ভোট দিয়ে প্রতিটি পরিষদের সদস্যদের নির্বাচিত করবেন। এ নির্বাচনে জনগণের সরাসরি ভোট দেয়ার সুযোগ নেই।

এরইমধ্যে বিএনপি-জাতীয় পার্টি এই নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। তবে জোরেশোরে মাঠে নেমেছে আওয়ামী লীগ। ৬১টি জেলা পরিষদে চেয়ারম্যান পদে সাতশো'রও বেশি প্রার্থী দলীয় সমর্থনের জন্য আবেদন করেছেন।

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে এ নির্বাচন জরুরি বলে মনে করছেন ক্ষমতাসীন দলের নেতারা।

স্থানীয় সরকার ব্যবস্থার অন্য সব স্তরে আওয়ামী লীগের আধিপত্য থাকায় সাধারণভাবে সর্বোচ্চ স্তর জেলা পরিষদেও এ দলের প্রাধান্য থাকাটাই স্বাভাবিক, বলছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, ২০০০ সালের জেলা পরিষদ আইনের অধীনেই এবারের নির্বাচনটি হতে যাচ্ছে। পরবর্তীতে আইন সংশোধন না করায় এবার এর ফাঁদে পড়েছে বিএনপি আর আখেরে ভালো বিধায় ক্ষমতাসীনদের এটি নিয়ে মাথাব্যাথা নেই।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ