রাজনীতি

আলোচনার মাধ্যমে ইসি গঠনে সরকারের প্রতি আবারো আহ্বান খালেদার

খালেদা জিয়া
খালেদা জিয়া

আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য সরকারের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার এক টুইটে তিনি এই আহ্বান জানিয়ে টুইটে খালেদা জিয়া বলেন, সকলের ভোটের অধিকার রক্ষায় সমঝোতার ইসি গড়ার প্রস্তাব বিএনপির একার বা তুচ্ছ কোনো বিষয় এটা নয়। তাই আলোচনা দরকার, একতরফা ইসি নয়।

নির্বাচন কমিশন গঠন ও শক্তিশালী করার লক্ষ্যে সম্প্রতি ১৩ দফা প্রস্তাব তুলে ধরেন খালেদা জিয়া।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ওই প্রস্তাব তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে এরপরও বিএনপির নেতারা প্রস্তাবটি নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে আসছেন। প্রস্তাবটি নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতির সময় চেয়ে দলটি ইতিমধ্যে বঙ্গভবনে চিঠিও দিয়েছে।

আগামী বছরের ফেব্রুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে নির্বাচন কমিশন গঠন করবেন। তবে বর্তমান কমিশন গঠনের আগে তখনকার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করছিলেন এবং একটি সার্চ কমিটির মাধ্যমে এই কমিশন গঠন করেছিলেন।

এজন্য বিএনপি চেয়ারপারসন প্রস্তাব দিয়েছেন, তাতে সব দলের সঙ্গে আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে একটি সার্চ কমিটি এবং সব দলের ঐকমত্যের ভিত্তিতে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করার কথা বলা হয়েছে।

প্রস্তাবে বলা হয়েছে, ঐকমত্যে না পৌঁছা পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।

পৃথক এক টুইটার বার্তায় কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খালেদা জিয়া।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ