মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকার কোনো জোরালো পদক্ষেপ নিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান ও ড. খন্দকার মোশাররফ হোসেন।
রাজধানীতে আয়োজিত পৃথক অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন।
রোহিঙ্গাদের হত্যা-নির্যাতনে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়ে নেতারা আরো বলেন, রোহিঙ্গাদের বাংলাদেশে সাময়িক আশ্রয় দিয়ে এ ব্যাপারে দীর্ঘস্থায়ী সমাধান করতে হবে।
রোহিঙ্গা ইস্যুর সমাধানে প্রয়োজনে সকল দলের সঙ্গে সরকারকে আলোচনারও আহ্বান জানান তারা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: