নিজেদের ইমেজকে কলুষ মুক্ত করতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন- নাসিক নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, এই নির্বাচনে জনগণের ভোটের অধিকার যাতে ভুলন্ঠিত না হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে।
একই সঙ্গে সরকারি দলের প্রার্থীরা যদি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান বিএনপির এ নেতা।
এসময় চাঁপাইনবাবগঞ্জের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানান রুহুল কবির রিজভী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: