নির্বাচনকে বিতর্কিত করতেই নরায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি— অভিযোগ আওয়ামী লীগ নেতাদের।
অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি এবং ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের দশম মৃত্যুবার্ষিকীতে রাজধানীর আজিমপুরে তার কবরে ফুল শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।
পরে মোহাম্মদ হানিফ স্মরণে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভায় তার ছেলে ঢাকা দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকন পিতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বলেন, আমৃত্যু লড়াকু মোহাম্মদ হানিফ ছিলেন এ দেশের রাজনীতিতে পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ।
এ সময় বিএনপি-জামাতের ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন. নির্বাচনকে কেন্দ্র করে অশুভ চক্রান্তে লিপ্ত বিএনপি-জামাত জোট।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করেন নেতারা অভিযোগ করেন, নির্বাচনকে বিতর্কিত করতে চায় বিএনপি।
জনগণের আস্থা হারিয়ে বিএনপি এখন ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় বলেও জানান আওয়ামী লীগ নেতাদের।