দেশের মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে নিয়ে আসতে জাতীয় পার্টির-জাপার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানিতে জাতীয় ওলামা পার্টি আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।
এরশাদ বলেন, দেশের মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে নিয়ে আসতে জাতীয় পার্টি অতীতেও যেমন তৎপর ছিল ভবিষ্যতে ক্ষমতায় গেলে সেই ধারা অক্ষুণ্ণ রাখা হবে।
ক্ষমতায় গেলে দেশের সকল ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে বাস করতে পারেন সেজন্য সর্বাত্মক কাজ করা হবে বলেও জানান সাবেক এ রাষ্ট্রপতি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: