রাজনীতি

মানুষের মন থেকে জিয়ার নাম মুছা যাবে না: ফখরুল

মির্জা ফখরুলইসলাম আলমগীর
মির্জা ফখরুলইসলাম আলমগীর

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সরানোর ষড়যন্ত্র করছে সরকার— এভাবে মানুষের মন থেকে তার নাম মুছে ফেলা যাবে না এ মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুলইসলাম আলমগীর।

শুক্রবার জাতীয়তাবাদীমুক্তিযুদ্ধের প্রজন্ম দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিবদের এ কথা বলেন তিনি।

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সংগঠনটির নেতা-কর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন, সরকারের দুঃশাসনে দেশের গণতন্ত্র ভূলুন্ঠিত হচ্ছে।

সরকার ষড়যন্ত্র করে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সরিয়ে ফেলার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব।

এছাড়া, সরকার মিথ্যা মামলায় সাজা দিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে বলেও অভিযোগ বিএনপির মহাসচিবের।

সংসদ ভবনের মূল নকশা ফিরিয়ে আনার পর জিয়াউর রহমানের সমাধি সরিয়ে ফেলার বিষয়ে তার দল কোনো আশঙ্কা করছে কিনা এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, বিএনপির প্রতিষ্ঠাতার নাম মুছে ফেলার ষড়যন্ত্র করছে সরকার।

মামলা আর নির্যাতনের মধ্যদিয়ে বিএনপিকে নেতৃত্বশূন্য করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

জনগণই সরকারের সব ষড়যন্ত্রের জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপির মহাসচিব।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ